সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নোয়াখালীর দুই থানায় ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের আওতাধীন সোনাইমুড়ী থানা এবং নোয়াখালী সদর থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পৃথক দুটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)।

সোনাইমুড়ী থানা সম্মেলন সোনাইমুড়ী সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অন্যদিকে নোয়াখালী সদর থানা সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমিতে।

দুটি সম্মেলনেই সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কর্মকাণ্ড ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সোনাইমুড়ী ও সদর থানা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) মাওলানা নূরুল করীম আকরাম।

সম্মেলনে বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ