সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ছাত্রদের নেতৃত্বেই জাতি স্বৈরাচারমুক্ত হয়েছে। তবে গণঅভ্যুত্থানের পর নতুন সরকার দায়িত্ব নিলেও দেশের বিভিন্ন ক্যাম্পাসে এখনো অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থিতিশীল ক্যাম্পাস গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভায় তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাজনীতির বাইরে থাকা ছাত্রদের ব্যাপকহারে রাজপথে নেমে আসার অন্যতম প্রধান কারণ ছিল ক্যাম্পাসে সন্ত্রাস ও অস্থিতিশীলতা। ছাত্রদের নেতৃত্বে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, নতুন সরকারও এসেছে; কিন্তু দুঃখজনকভাবে ক্যাম্পাসগুলো এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা এখনো প্রশ্নের মুখে।

তিনি বলেন, সমাজ থেকে সন্ত্রাস দূর করতে এবং নতুন প্রজন্মকে ইসলামের দিকে ধাবিত করতে ছাত্র আন্দোলনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যোগ্য, দক্ষ ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদের সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যৌথসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান ও মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমেদ, সহসভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নুর, হোসাইন ইবনে সরোয়ার, সেক্রেটারি জেনারেল সুলতান আহমদ, ফয়জুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ