সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে শক্তিশালী করা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদারের লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মুসাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৫ নম্বর জকিগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোহাম্মদ সেলিম এবং ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা আহমদ উল্লাহ গুলজার।

অনুষ্ঠানে খেলাফত মজলিস ও এর অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ