সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত বাস্তবায়ন কমিটির বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের মাধ্যমে সরকারকে জনগণের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষা, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ।

বৈঠকে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজ ও সাবেক সভাপতি মোল্লা খালেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ