সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে মহানগরের আওতাধীন ১৬ থানার সিনিয়র দায়িত্বশীলদের নিয়ে পরামর্শ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের প্রাচীন এদারা ঝাউতলা মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আলী ওসমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নাসিরউদ্দীন মুনির।

সভায় ২৫ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের বিষয়ে দায়িত্বশীলদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। সাধারণ নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে মহানগরের সর্বস্তরের জনশক্তিকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ১৬ থানার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা জোরদার, ওলামায়ে কেরাম, সচেতন নাগরিক ও যুবসমাজকে সম্পৃক্ত করা এবং সাংগঠনিক প্রস্তুতি বাড়ানোর বিষয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা নেওয়া হয়।

সভা থেকে সমাবেশকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২৫ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ