সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, মক্কা ও মদিনা শরিফ বিশ্বের শতকোটি মুসলমানের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা মুসলমানদের কাছে জীবনের চেয়েও মূল্যবান। হারামাইন শরিফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে উসকানিমূলক এবং সহ্যের সীমা লঙ্ঘন।

তারা বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে কাবা শরিফ ও মক্কা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।

বিবৃতিতে বলা হয়, পবিত্র ভূমিকে লক্ষ্য করে এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে দ্রুত ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে।

হেফাজত নেতারা ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মক্কা-মদিনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হেফাজত নেতারা বিশ্বের মুসলমানদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ