বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মাওলানা ইদ্রিস আহমদকে আহ্বায়ক, মাওলানা মুফতি আব্দুল জলিলকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা জাফরুল্লাহকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—মাওলানা ইসমাইল বুখারী, মাওলানা হাসান, মাওলানা নূরুল আমিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আবু হানিফ, মাওলানা তৈয়ব, মাওলানা আসহাব উদ্দিন ও মাওলানা বেলাল উদ্দিন।

সাংগঠনিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে কক্সবাজার জেলা শাখার কাউন্সিল আয়োজন করবে। ওই কাউন্সিলের মাধ্যমে জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ