নিজস্ব প্রতিবেদক
আল-হাইআতুল উলয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ ঢাকায় অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর, শনিবার।
ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিকেল ৩টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা ও শিল্প উপমন্ত্রী এবং সংসদীয় স্থায়ী কমিটি (খাদ্য মন্ত্রণালয়)-এর সভাপতি মো. আব্দুস সালাম পিন্টু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এমপি এবং জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে আরও উপস্থিত থাকবেন জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীর চরের মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ মিয়াঁজী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোডের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা সালাহ উদ্দিন, ইসলামবাগ মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল কাইয়ূম কাসেমী, জামিয়া কুরবানিয়া ভালিমিয়া মিরপুরের মুহতামিম মুফতি আব্দুল হামিদ খান ভাসানী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মুফতি আজহারুল ইসলাম, জাতীয় তাফসীর পরিষদের সভাপতি মাওলানা আহমাদ আব্দুল কাইয়ূম, বাংলাদেশ আইম্মা পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা এবং সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুঞ্জুরুল কবীর মুঞ্জু, জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী মশিউর রহমান, দুরন্ত পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আরফানুর রশিদ বাদল, মীর ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী আলহাজ আব্দুর রউফ, কেরানীগঞ্জের ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ হযরত আলী এবং ঢাকার বিশিষ্ট কন্ডাক্টর মো. ছামিউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদুল হাসান।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি বাকিবিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এসএইচ/