সিলেট প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরীর দরগাহ গেট সংলগ্ন শহীদ সুলেমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
এসএইচ/