শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ, সার্বজনীন মজুরি বোর্ড গঠন এবং বন্ধ কলকারখানা খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক মজলিস ঢাকা মহানগরী।

শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম বলেন, বিগত সরকারগুলোর মতো বর্তমান সরকারও মজুরি নির্ধারণের ক্ষেত্রে নানা অকার্যকর পদক্ষেপ ও হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সরকারকে বুঝতে হবে, শ্রমিকদের রক্তের ওপর দিয়েই এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই শ্রমিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের দমন-পীড়ন ও হঠকারী সিদ্ধান্ত দেশের টেকসই শাসনব্যবস্থাকে ব্যাহত করবে এবং নতুন করে অস্থিতিশীলতা তৈরি করবে।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা খালেদ সানোয়ারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আজিজুল হক এবং শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ মো. সিদ্দিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফেজ তরিকুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হক, ডাক্তার আবু বকর সিদ্দিকী ও মো. ফারুক হোসেন।

এ ছাড়া ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান সাকী, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সালমান আহমদ, সাবেক ছাত্রনেতা মনির হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক এনামুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের নির্যাতন-হয়রানি বন্ধ করে শিল্পাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ