এম শাহরিয়ার তাজ, খুলনা প্রতিনিধি
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুফতী ফজলুল হক ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সাইফুল্লাহ খালিদ নাজমুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও কেন্দ্রীয় তথ্য গবেষণা সম্পাদক এম এ হাসিব গোলদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা (পূর্ব) শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, খুলনা জেলা (পশ্চিম) শাখার সভাপতি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, খুলনা জেলা (পূর্ব) শাখার সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম এবং খুলনা মহানগর শাখার তথ্য গবেষণা সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা মাওলানা আনিসুর রহমান, মাওলানা খালিদ হাসান, মুফতী সাজ্জাদুর রহমান, শাহজালাল, আঃ মান্নান মোড়ল, মাওলানা ফজলুল করীম, শাকিল আহমেদ রাসেল, মাওলানা আব্দুর রহিম মিসবাহ, মাওলানা আব্দুল হাই, মুফতি সাইফুর রহমান, মুফতি ইউনুস আলী, ফয়সার মল্লিক, মোঃ আজাদ, আশরাফুল ইসলাম, সাদউল্লাহ, সাহেব আলী, রাসেল উদ্দিন, আবুল হোসেন, ইমন, মোতালেব প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা (পূর্ব) এবং খুলনা জেলা (পশ্চিম) শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
খুলনা জেলা (পূর্ব) শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে হাফেজ মাওলানা নাজমুস সাকিব, সহ-সভাপতি হিসেবে এইচ এম বেলাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মুজিবুর রহমান-এর নাম ঘোষণা করা হয়।
খুলনা জেলা (পশ্চিম) শাখার নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মাওলানা আব্দুল হাই গাজী, সহ-সভাপতি আব্দুল মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান-এর নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আইও/