নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও মানুষ হত্যার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, অতীতের নৃশংস কর্মকাণ্ডের জন্য দলটির কোনো অনুশোচনা নেই; বরং তাদের মধ্যে ঔদ্ধত্য ও অহমিকা দেখা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে তুলছে।
শুক্রবার (২০ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।