সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্তদের দেড় হাজার ঘর দিলো আস-সুন্নাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত বছর আগস্টে ফেনীসহ দেশের কয়েকটি এলাকা ভয়াবহ বন্যায় মুখোমুখি হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এসব এলাকার মানুষ। শুরু থেকেই বন্যার্তদের পাশে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সংস্থাটি বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বানিয়ে দেওয়ার প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের আওতায় সংস্থাটি দেড় হাজার ঘর বানিয়ে দিয়েছে বন্যার্তদের। 
রোববার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দেড় হাজার ঘর করে দেওয়ার খবরটি জানান আস-সুন্নাহর প্রতিষ্ঠাতা বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ।   

তিনি জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশন নির্মিত এসব ঘরের প্রতিটিতে ব‍্যয় হয়েছে দুই লাখ ৮৫ হাজার টাকা।

ঘরের বিবরণ দিয়ে শায়খ আহমাদুল্লাহ লিখেন- ১৯ ফুট বাই সাড়ে ১৮ ফুটের এসব ঘরে একটি দরজা, পাঁচটি জানালা, দুইটি বেডরুম, একটি ড্রইংরুম এবং ছোট একটি বারান্দা আছে। চব্বিশের বন‍্যায় ক্ষতিগ্রস্তদের জন‍্য এমন ১৫০০ ঘর নির্মাণ করা হয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও লিখেন- ঘরের চালে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল টিন। টিনের নিচে দেওয়া হয়েছে গরম ও শীত প্রতিরোধক ফোম। এছাড়া মরিচা প্রতিরোধক জিপি বক্স ব্যবহার করা হয়েছে।

তিনি জানান, জানালায় ২২ গেজের মোটা শিট, ৩ মিলি পুরত্বের ফ্রেম বার ও এঙ্গেল এবং ১০ মিলি থিকনেসের স্কয়ার বারের গ্রিল ব্যবহার করা হয়েছে।

জনসাধারণের সহযোগিতায় নির্মিত এসব ঘরে নির্মাণের প্রক্রিয়া জানিয়ে আস-সুন্নাহর চেয়ারম্যান লিখেন- দরপত্রের মাধ্যমে বিভিন্ন কোম্পানিকে নির্মাণ কাজ দেওয়া হলেও সব মালামাল (এ গ্রেডের) কিনে দেওয়া এবং নির্মাণকাজ আগাগোড়া তদারকি করেছে আমাদের টিম।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ