সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ভোলায় শহীদদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভোলা প্রতিনিধি: 

ভোলার বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর তত্ত্বাবধানে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী” উপলক্ষে শহীদদের রুহের মাগফিরাত এবং আহত ভাইদের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম ও দুঃস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪জুলাই) সকালে উপজেলা অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ মাকসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বি ও তরুণ সমাজের প্রতিনিধিরা।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি।”

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতিম, দুঃস্থ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়। এতে প্রায় ৫০ জন শিশু উপকৃত হয়।

পরিশেষে দেশ, জাতি, ইসলাম ও শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদদের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ