|| রিদওয়ান হাসান ||
মাদরাসার বার্ষিক পরীক্ষার বন্ধ ও পবিত্র মাহে রমযানের ছুটিতে নিরবচ্ছিন্ন ইলমি-আমলি পরিবেশে মাসব্যাপী ব্যতিক্রমী নানা আয়োজনে মুখরিত থাকে যাত্রাবাড়ি বড় মাদরাসা। সারাদেশ থেকে ইলমপিপাসু তালিবুল ইলম, ওলামায়ে কেরাম ও সালেকিনের পদভারে পবিত্র রমযান মাসজুড়ে সুন্নতি পরিবেশ বিরাজ করে মাদরাসার প্রাঙ্গণে।
ইসলাহি মসলিস, তারাবিহ ও তাফসির, ইতিকাফ, তাসহিহে কুরআনে কারিম ও নূরানী প্রশিক্ষণ কোর্স, ক্বারী আনিস সাহেবের হদর মশক ও শিক্ষক প্রশিক্ষণ কোর্স, উচ্চতর কেরাত প্রশিক্ষণ কোর্স, মশকে আমলী, আরবি ভাষা ও সাহিত্য কোর্স, দরসে নাহু কোর্স, আরবি ও বাংলা হস্তলিপি প্রশিক্ষণ ইত্যাদি নানা আয়োজনে মুখর থাকে মাদ্রাসা প্রাঙ্গণ। থাকছে খত্তে নসখ, খত্তে রুকআ ও খত্তে সুলুসের বিশেষ প্রশিক্ষণ কোর্স।
মাসব্যাপী বিভিন্ন আয়োজন
ইসলাহি মজলিস: রমযান মাসে প্রতিদিন বেলা ১১টা থেকে জোহর নামাজে
