রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’

মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামে এক মাদরাসা শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজ বাড়ি থেকে ওই মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

নিহত আয়েশা আক্তার (৮) উপজেলা টোনা গ্রামের আলম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মেয়েটির দাদি আনোয়ারা বেগম জানান, আয়েশার বাবা-মা চট্টগ্রামে তাদের অন্য তিন সন্তানসহ বসবাস করেন। আয়েশা প্রায় এক বছর আগে তাদের কাছে এসেছিল। এরপর নিহত শিশুটির দাদা-দাদিসহ তারা তিনজনই ওই বাড়িতে বসবাস করছিল। তবে তাদের ঘরের কাছাকাছি অন্য কোনো ঘর নেই।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আয়েশা মাদরাসা থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে একা ছিল। এ সময় আনোয়ারা দুপুরের খাবার রান্নার জন্য রান্নাঘরে প্রস্তুতি নিচ্ছিলেন। পরে দুপুর ১২টার দিকে রান্নায় সাহায্যের জন্য আয়েশাকে ডাক দিলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ঘরের মধ্যে গিয়ে সে আয়েশার নিথর দেহ খাটের উপুড় পড়ে থাকতে দেখে।

এরপর আয়েশার দাদা মোশারেফ হোসেন তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার জন্য বাড়ি থেকে অটোরিকশাযোগে রওনা দেয়। পরে হাসপাতালের গেটে নিলে সে মারা যায়। তবে এ ঘটনার পর থেকেই মোশারেফ আত্মগোপনে রয়েছে। এরপর খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ রাত সোয়া ৮টার দিকে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, শিশুটির গলায় কালো দাগ থাকায় তার মৃত্যুর বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ