বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখার উদ্যোগে রোববার (৩০ আগস্ট) একটি বিশেষ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা আবুল বাশার এবং সুষ্ঠু পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম। প্রশিক্ষণ মজলিসটি পুঠিয়া নুরানি ক্যাডেট একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এছাড়াও হেদায়াতি বক্তব্য প্রদান দেন বাংলাদেশ খেলাফত মজলিস নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম।

এসময় জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ইহতেসাব, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ মজলিসের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণ মজলিসে আলোচক বৃন্দ বলেন: ‘সংগঠনকে এগিয়ে নিতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের জ্ঞান, দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং ইসলামী আদর্শ বাস্তবায়নের সংগ্রাম আরও গতিশীল হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ