শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


আমাদের প্রিয় গাঁও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

শরতের শুভ্রতায় সাদা কাশফুলে
হৃদয় ভরে যায় স্বচ্ছ স্নিগ্ধ ভোরে। 
সতেজ প্রান্তর স্রোতস্বিনী পদ্মায় 
দুরন্ত ডানা মেলে গাঙচিল ওড়ে।

শত শোভা ছড়ানো প্রকৃতির মাঝে
রূপবতী মাছরাঙা বসে মগডালে।
তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে অপলক  
যদি কিছু জুটে যায় তার কপালে। 

মেঠো পথে ঝরে পড়ে শিউলিমালা,
শিশিরে ভিজে থাকে ঘাসের অঞ্চল,
নীল আকাশে কত সাদা মেঘ ভাসে,
আনন্দে দোলে স্বর্ণালি শীষ চঞ্চল।

ক্ষণে ক্ষণে বাজে বাতাসের অনুরণ
নদীর ঢেউয়ে চলে পালতোলা নাও।
আল্লাহর অপরূপ সৃষ্টি অনিন্দ্য সাজ 
নবরূপে জাগে আমাদের প্রিয় গাঁও।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ