বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

আস-সুন্নাহর ২০ দিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ২০ দিনব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ কর্মসূচি। ১ রমজান থেকে শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত চলে এই প্রশিক্ষণ।

এতে অংশ নিতে সারাদেশ থেকে সহস্রাধিক আলেম, খতিব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। সেখান থেকে যাচাই-বাছাই করে মেধাবী ও  দাওয়াহর প্রতি আগ্রহ ও উপযুক্ততা বিবেচনায় ১০০ জনকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

২০ দিনব্যাপী এই প্রশিক্ষণে দাওয়াহর তাত্ত্বিক ও ব্যবহারিক দিক, সমকালীন চ্যালেঞ্জ , মিডিয়া ব্যবস্থাপনা, ইমোশনাল ইন্টেলিজেন্স, কনফিক্ট ম্যানেজমেন্ট, সমাজ-মনস্তত্ত্ব, লিডারশিপ, দাওয়াহ ও মার্কেটিং, প্যারেন্টিং, সাইন্টিসিজম, সেকুলারিজম, প্রাচ্যবাদসহ মোট ৩০ টি টপিকের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া জেনারেল শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ কুরআন তিলাওয়াত, দাওয়াহর পদ্ধতি এবং আধুনিক যুগে ইসলাম প্রচারের কার্যকর কৌশল নিয়েও বিশেষ সেশন রাখা হয়।

প্রশিক্ষণ প্রধান করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, প্রবীণ আলেম ও দরুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব, মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান যুবায়ের এহসানুল হক, ইসলামিক স্টাডিজের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, কবি ও চিন্তক মুসা আল হাফিজ, হামদর্দ ইউনিভার্সিটির সাবেক লেকচারার আলাউদ্দিন রফিক, আইইউবির সহকারী অধ্যাপক ড. সারোয়ার হোসেন, লেখক ও গবেষক মুশফিকুর রহমান মিনারসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণ।

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণ দাঈরা সমাজে দ্বীনের সঠিক বার্তা পৌঁছে দিতে এবং সমকালীন বিভ্রান্তি ও সমাজ সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ