রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

আস-সুন্নাহয় প্রথম দফায় প্রশিক্ষণ নিলেন ৬০০ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আস-সুন্নাহ ফাউন্ডেশন এবারও হজযাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৬-এর প্রথম পর্ব। সেখানে প্রায় ৬০০ হজযাত্রী প্রশিক্ষণ নেন।

প্রায় ১৫০০ আবেদনকারীর ভেতর থেকে বাছাই করে, যারা কেবল এবছরই হজ করতে যাচ্ছেন, প্রশিক্ষণের জন্য তাদেরকে চূড়ান্ত করা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রায় চারশ স্লাইডে হজের ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল, উমরার ধারাবাহিক বর্ণনা ও মাসায়েল এবং মদিনা জিয়ারত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন শায়খ আহমাদুল্লাহ।

হজের প্রস্তুতি ও সহজ সফর বিষয়ে সেশন গ্রহণ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ।

হজে স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়ে বিশেষ পরামর্শ দেন মোটিভেশনাল স্পিকার ফাহিম আব্দুল্লাহ।

সবশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শায়খ আহমাদুল্লাহ।    

আগামী ১৮ এপ্রিল (শনিবার) একই অডিটোরিয়ামে হজ প্রশিক্ষণের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ