শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮


নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দক্ষ, আদর্শ ও যুগোপযোগী মুয়াল্লিম তৈরির লক্ষ্যে ‘মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স-২০২৬’-এ ভর্তি কার্যক্রম শুরু করেছে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। নূরানী, নাজেরা ও কুরআন শিক্ষাদানে আগ্রহী এবং নিজেকে দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে চান—এমন ব্যক্তিদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বোর্ডের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নূরানী ও কুরআন শিক্ষাদানের আধুনিক ও কার্যকর পদ্ধতির পাশাপাশি বিভিন্ন মৌলিক বিষয়ে পাঠদানের কৌশল শেখানো হবে।

কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান করা হবে। এর মধ্যে রয়েছে নূরানী ও কুরআন শিক্ষাদানের আধুনিক পদ্ধতি, আরবি, বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষাদানের কৌশল এবং মাদরাসা ও মক্তবে পাঠদানের উপযোগী প্রয়োজনীয় প্রস্তুতি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের খেদমতের সুযোগ তৈরির বিষয়েও উদ্যোগ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

যোগাযোগ:

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— ০১৭৩৩-৭১৫৬৭৮; ০১৭৬৫-৪৫৫৬৩৬; ০১৭২৯-১৫৫১৮৬; ০২-২২৩৩২৯৯১৬ নাম্বারসমূহে।

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ জানিয়েছে, ইসলামী শিক্ষা বিস্তার এবং দক্ষ ও আদর্শ মুয়াল্লিম তৈরির লক্ষ্যে তাদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে কুরআন শিক্ষাদান কার্যক্রমে আরও দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ