শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

অন্ধ করে দেয়া হচ্ছে কাশ্মিরি তরুণদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk7084f7b6c66aijs_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান বলছে, ভারতীয় সেনারা ইচ্ছা করে প্রতিবাদী কাশ্মিরি যুবকদের অন্ধ করে দিচ্ছে।

গতকাল পত্রিকাটিতে প্রকাশিত একটি লেখায় এ কথা বলা হয়।

লেখাটিতে উল্লেখ করা হয়, গত গত ৯ জুলাই থেকে এ পর্যন্ত কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আহত হয়েছে প্রায় তিন হাজার। আহতদের বেশিরভাগই জখম হয়েছে চোখের কাছে। অন্তত ৮০ জন আহত কাশ্মিরি যুবকের চোখে অস্ত্রোপচারের পর তাদের রেটিনায় ক্ষুদ্র স্টিল বুলেট পাওয়া গেছে। ক্ষুদ্র বুলেট অপসারণের জন্য এক সপ্তায় প্রতিবাদী কাশ্মিরি যুবকদের ১৫০ টি চোখে অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, এদের বেশিরভাগই দৃষ্টি শক্তি হারাবেন। একজন ডাক্তার বলেন, এদের অবস্থা মৃত্যুর চেয়েও খারাপ।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে বহু সংবাদপত্র বন্ধ করে দিয়েছে এবং সংবাদ প্রকাশের ওপর আরোপ করেছে নানা ধরনের সীমাবদ্ধতা। কারফিউ বা সান্ধ্য আইনও জারি করে রাখা হয়েছে এক সপ্তারও বেশি সময় ধরে। বন্ধ করে দেয়া হয়েছে টেলিভিশনের অনুষ্ঠানমালা, ইন্টারনেট ও টেলিফোন নেটওয়ার্ক। কাশ্মিরে নৃশংস দমন অভিযান চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ