শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ভারতে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মাওবাদী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maobadiআওয়ার ইসলাম: ভারতের ওড়িশা রাজ্যের সীমান্ত এলাকা মালকানগিরিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২১ মাওবাদী নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে মালকানগিরি জেলার যান্ত্রি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের সীমান্তঘেঁষা মালকানগিরির গভীর জঙ্গলে মাওবাদীদের একটি বৈঠক চলার খবর পেয়ে ভোররাতে অভিযান চালায় পুলিশ। ৫০ থেকে ৬০ জন মাওবাদী ওই বৈঠকে উপস্থিত ছিল। এ সময় পুলিশ ও মাওবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ২১ মাওবাদীর নিহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন মাওবাদী শীর্ষ নেতাও রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একে-৪৭, রাইফেলসসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তের মালকানগিরি জেলার যান্ত্রি এলাকা মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম।

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ