শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm-shak-hasinaআওয়ার ইসলাম:  আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতারা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। নতুন এই দলটির নেতৃত্ব দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানো শেষে দলের নতুন কমিটির প্রথম বৈঠক টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে।

 দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  সোমবার একদিন আগেই টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। অন্যান্য নেতারা আজ সকালের মধ্যে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর কথা রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে প্রধানমন্ত্রী সরাসরি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে যাবেন এবং পুষ্পস্তবক দিয়ে তার পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে তিনি ফাতেহা পাঠ করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করবেন।

বেলা দুইটায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক যৌথ সভায় সভাপতিত্ব করবেন।

গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হন। অন্যদিকে, ওবায়দুল কাদের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গতকাল রবিবার আওয়ামী লীগের নতুন কমিটির নেতাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার ফলে এই কর্মসূচি পেছানো হয়।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ