শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা চালাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ishak-kaderআওয়ার ইসলাম: গত দু’দিনে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ৩১ জন রোহিঙ্গা মুসলিম গ্রামবাসী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বলেছেন, সাধারণ গ্রামবাসীর উপর মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার গানশিপ ব্যবহার, নির্বিাচার গুলিবর্ষন, শত শত বাড়ী-ঘর জ্বালিয়ে দেয়া এবং দু’দিনে অন্তত ৩১ জন রোহিঙ্গা মুসলিম গ্রামবাসীকে হত্যার ঘটনা গণহত্যার শামিল।

তারা বলেন, বিবিসি, আল-জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে গত দু’দিনে রাখাইন রাজ্যে ৩১ জন রোহিঙ্গা গ্রামবাসীকে হত্যার পাশাপাশি শতশত ঘর-বাড়ী ধ্বংস করা হয়েছে, মানুষ জীবন বাঁচাতে ঘর-বাড়ী ছেড়ে পালিয়ে যাচ্ছে। এহেন জাতিগত নির্মুল অভিযান, ঘর-বাড়ী ধ্বংস ও গণহত্যা, রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে দেয়া ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লংঘন। অভিলম্বে এ বর্বরোচিত হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। রোহিঙ্গা মুসলমানদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

অপর এক বিবৃতিতে নেতৃদ্বয় সম্প্রতি বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সাঁওতাল জনগোষ্ঠীর উপর এ হামলার ঘটনায় সরকার দলীয় প্রভাবশালী মহল জড়িত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। একই সাথে নেতৃদ্বয় আহত ও ক্ষতিগ্রস্ত সাঁওতালদের সুচিকিৎসা, যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবী করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ