শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

৬ মাসের জামিন পেলেন বদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bodiআওয়ার ইসলাম: সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড পাওয়া সাংসদ আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছে আপিল বিভাগ। আজ বুধবার বদির আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ।

আদালতে বদির পক্ষে শুনানি করেন হবিগঞ্জের সংসদ সদস্য অ্যা ডভোকেট মো. মাহবুব আলী। তার সঙ্গে ছিলেন নাসরিন সিদ্দিকা লীনা। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ২ নভেম্বর তিন কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ৪২৩ টাকার সম্পদ গোপন করার অপরাধে দোষী সাব্যস্ত করে আবদুর রহমান বদিকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে বদিকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে জানানো হয়।

ওই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টে আপিল করেন বদি। তার আইনজীবীরা বুধবার আপিল আবেদন আদালতে উপস্থাপনের সময় জামিন ও অর্থদণ্ড মওকুফের আবেদন করেন।

উল্লেখ্, ২০১৫ সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় ১৫ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ