মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীর মুক্তি চাইল অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb990639328di2h7_800c450আওয়ার ইসলাম: ইসরাইলে আটক খ্যাতনামা ফিলিস্তিনি মানবাধিকার কর্মী ইসা আমারো’র মুক্তি দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তার বিরুদ্ধে ইসরাইল যে সব অভিযোগ এনেছে সেগুলোকে পুরোপুরি ভিত্তিহীন উল্লেখ করে এ মুক্তি দাবি করা হয়।

আল-খলিল(হেবরন) ভিত্তিক ‘ইয়থ এগেনিস্ট সেটেলেমেন্ট’ সংস্থার প্রতিষ্ঠাতা ইসা আমারোকে আজ (বুধবার) ইসরাইলি আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে ১৮টির বেশি অভিযোগ আনা হয়েছে।

অ্যামনেস্টি জানিয়েছে,  এ সব অভিযোগ সংক্রান্ত বেশির ভাগই মামলাই এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া, অশোভন আচরণের যে অভিযোগ  আনা হয়েছে তাও আটক থাকার সময়েই ঘটেছে।

ইসা আমারোর বিরুদ্ধে অভিযোগের বন্যা বহিয়ে দেয়া হলেও এগুলোর মধ্যে একটিও নিরাপত্তা সংক্রান্ত নয়। এ অবস্থায় আদালত তাকে দোষী সাব্যস্ত করলে ইসা আমারোকে বিবেকের বন্দি হিসেবে বিবেচনা করবে অ্যামনেস্টি।

এদিকে, আমারো তার বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তার মানবাধিকার তৎপরতা বন্ধে মামলার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব।

সূত্র: পার্স টুুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ