শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalআওয়ার ইসলাম:   মানবিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে অবস্থা বুঝে তাদের আবার ফেরত পাঠানো হবে।

শুক্রবার রাজধানীতে আগারগাঁও পলিটেকনিক্যাল কলেজের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যারা দেশে অবস্থান করছেন তাদের ফেরত নিতে মিয়ানমারকে  আহ্বান জানানো হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও তাদের ফেরত নিতে অনুরোধ করা হবে। তবে ফেরত পাঠানোর বিষয়টি এখনই নয়। কেননা সেখানে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চলছে।

তাছাড়া দু'দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আমরা এ সমস্যার সমাধান করবো। একই সাথে রোহিঙ্গারা যেন অবৈধভাবে আর এ দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ