মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হিলারির চেয়ে ট্রাম্প বেশি শয়তান: চমস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb50b067667bidda_800c450আওয়ার ইসলাম: আমেরিকার খ্যাতিমান ভাষাবিদ, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন হিলারি ক্লিনটনের চেয়ে ‘বেশি শয়তান’। চমস্কি আরো বলেন, ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন দেয়ার বিষয়টি অস্বীকার করে উদারপন্থীরা ভুল করেছেন।

আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে চমস্কি এসব মন্তব্য করেছেন। তিনি বলেন, এবারের মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনের তুলনামূলক ভালো পরিকল্পনা ছিল। খ্যাতিমান এ শিক্ষাবিদ বলেন, “অন্য কোনো প্রার্থীকে পছন্দ না হলে আপনি কী বেশি শয়তানের বিরুদ্ধে ভোট দেবেন? আপনার ভেতরে যদি কোনো নৈতিক শিক্ষা থাকে এবং আপনি যদি বড় শয়তানকে পরাজিত করতে চান তাহলে এর জবাব হবে ‘হ্যা’।”

নোয়াম চমস্কি বলেন, “নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প হচ্ছেন শুধুমাত্র একজন ‘শোম্যান’ এবং তার আসন্ন নতুন সরকার পুরো ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারবে না। ট্রাম্পের কোনো রাজনৈতিক পূর্ব-অভিজ্ঞতা নেই; কখনো কোনো সরকারি অফিসে কাজ করেন নি; তার কখনো এমন কোনো আগ্রহও ছিল না। তার কোনো রাজনৈতিক অবস্থানও ছিল না। তিনি মূলত একজন ব্যবসায়ী।”

ট্রাম্প ও হিলারির মধ্যে তুলনা করতে গিয়ে নোয়াম চমস্কি সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রতি সমর্থন দেন নি কিন্তু তিনি বলেছেন, সামগ্রিকভাবে হিলারির নীতি বেশি ভালো ছিল। তিনি বলেন, যদি হিলারি জিততেন তাহলে তার কিছু উন্নয়নমূলক কর্মসূচি ছিল।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ