মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মোদি হত্যার পরিকল্পনায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modiআওয়ার ইসলাম: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) গতকাল সোমবার তামিলনাড়ু রাজ্যের মাদুরাই থেকে তাদের গ্রেপ্তার করে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মোদিসহ ২২ শীর্ষ রাজনীতিককে হত্যার পরিকল্পনা চক্রান্তের কথা জানতে পারে এনআইএ। পরে তদন্তকারী দলটি জিআর নগর, ওসমাননগর ও ইসমাইলপুরমে অভিযান চালিয়ে এম কারিম, আসিফ সুলতান এবং আব্বাস আলী নামের তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশের এক সূত্র জানায়, আগে গ্রেপ্তার হওয়া  হাকিম ও দাউদ সোলেমানকে জেরা করে এদের সম্পর্কে তথ্য জানতে পারে এনআইএ। গ্রেপ্তার হওয়া এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে দেশের ২২ জন শীর্ষ নেতাকে হত্যার  পরিকল্পনা করার কথা জানতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা। তারা ভারতে বিভিন্ন দূতাবাসে হামলার পরিকল্পনাও করেছিল বলেও জানায় সংস্থাটি। পাশাপাশি গোয়েন্দারা জানতে পেরেছেন এই হত্যার তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আছেন।

এ ঘটনার জেরে আরো দুইজনকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ