মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

নেদারল্যান্ডসে আংশিক নিষিদ্ধ হচ্ছে বোরকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borkaআওয়ার ইসলাম: স্কুল, হাসপাতাল বা জনপরিবহনের মত স্থানে নিকাব এবং বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার এক প্রস্তাব নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন-কক্ষ অনুমোদন করেছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, যে সব জায়গায় পরিচয় দেওয়া আবশ্যক শুধু সেসব জায়গায় নিকাব বা বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হবে। তবে রাস্তাঘাটে বোরকা এখন নিষিদ্ধ হচ্ছে না।

আইন ভাঙলে সর্বোচ্চ ৪১০ ইউরো জরিমানা হতে পারে। তবে এই প্রস্তাবে সংসদের উচ্চ-কক্ষ সেনেটেরও অনুমোদন লাগবে।

নেদারল্যান্ডসে খুব কম সংখ্যক মুসলিম মহিলা বোরকা পরেন। এক হিসাবে এই সংখ্যা বড়জোর পাঁচশ হবে।

তবে কট্টর দক্ষিণপন্থি দল ফ্রিডম পার্টি অনেকদিন ধরে বোরকা নিষিদ্ধ করার দাবি করছে।

এই দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এবং আগামী মার্চের নির্বাচনে দলটিকে নিয়ে দেশের মূলধারার দলগুলো উদ্বেগের মধ্যে রয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৫০ সদস্যের সংসদের ১৩২ জনই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এমনকি ক্ষমতাসীন উদারপন্থী দলগুলোর কোয়ালিশন দলগুলোও পক্ষে ভোট দেয়।

ফ্রান্সে গত কয়েকবছর ধরে প্রকাশ্য জায়গায় নিকাব নিষিদ্ধ।

-বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ