বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joi_lolitaআওয়ার ইসলাম: ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে দেশটিতে ৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত সোমবার রাতে মারা যান তামিলদের কাছে 'আম্মা' হিসেবে পরিচিত জয়ললিতা।

এরপর বুধবার এক বিবৃতিতে জয়ললিতার দল এআইএডিএমকে দাবি করেছে, জয়ললিতার অসুস্থতা ও মৃত্যুশোকে এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

দলটির পক্ষ থেকে শোকে মৃত ব্যক্তিদের পরিবারকে তিন লাখ রুপি অনুদান দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এআইএডিএমকে বলছে, জয়ললিতার মৃত্যুর খবরে শোকে আত্মহত্যার চেষ্টা করেন দলীয় এক নেতা। আরও এক ব্যক্তি তার নিজের আঙুল কেটে ফেলেন।

এ দু'জনকে মোট ৫০ হাজার রুপি দেয়া হবে। বাকি অর্থ মৃত ৭৭ জনের পরিবারের মধ্যে ভাগ করে দেয়া হবে।

বিবৃতিতে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

উল্লেখ্য, জয়ললিতার মৃত্যুর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পান্নিরসিলভাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ