শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল লংমার্চ স্পট পরিদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

langmarchআওয়ার ইসলাম: মিয়ানমার অভিমুখে ১৮ ডিসেম্বর’১৬ পীর সাহেব চরমোনাই আহুত লংমার্চ সফল করতে আজ (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিধিনিদল লংমার্চ স্পট পরিদর্শন করেছেন। এ সময় তারা উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম এবং কেন্দ্রীয় সদস্য ও বামুকের চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারী আলহাজ্ব সেলিম উদ্দিন।

এসময় চকরিয়ায় উপজেলা সভাপতি মুফতি শমসুল হক কাসেমী, সেক্রেটারী মুফতি নুরুল্লাহ সিকদার, সাংগঠনিক হাফেজ মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিংক রোড সভায় সদর দলের সহ-সভাপতি জননেতা মাওঃ আব্দুল্লাহ, সেক্রেটারী মাওঃ নাছির উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, ছাত্রনেতা কলিম উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ, উখিয়া মতবিনিময় সভায় মুফতি আব্দুল গফুর নদীমের সভাপতিত্বে সেক্রেটারী মাস্টার কলিম উল্লাহ, মাস্টার জসিম উদ্দিন, মাওঃ আব্দুল গণি, যুবনেতা এইচ.এম হোছাইন, জননেতা আলহাজ্ব মাওঃ নূরুল আমিনসহ নেতৃবৃন্দ, টেকনাফ স্টেশন মতবিনিময় সভায় সভাপতি মাওঃ তৈয়ব আরমানের সভাপতিত্বে জেলা সহ-সভাপতি মাওঃ আবুল হাশেম, জেলা সাংগঠনিক সম্পাদক রাশেদ আনোয়ার, উপজেলা জয়েন্ট সেক্রেটারী এনামুল হক মঞ্জুর, হাফেজ আব্দুল খালেক জিহাদী, জিয়াউল হক, হাজী নজির আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে লংমার্চ বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওঃ মোহাম্মদ শোয়াইব, জাতীয় ওলামা-মশায়েখ আইম্মা পরিষদের জেলা সেক্রেটারী মাওঃ ফরিদুল আলম, যুব আন্দোলনের জেলা আহবায়ক মাওঃ মুস্তাফিজুল হক, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, কক্সবাজার পৌর সভাপতি মাওঃ জাহেদুর রহমান, ছাত্রনেতা কলিম উল্লাহ প্রমুখ।

সভায় মিয়ানমারের নিরীহ নির্যাতিত মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার জন্য পীর সাহেব চরমোনাই ঘোষিত শান্তিপূর্ণভাবে লংমার্চ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানানো হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ