শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

রোহিঙ্গা নিপীড়ন বন্ধে ইউরোপীয় পার্লামেন্টের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingya20আওয়ার ইসলাম: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ওই পার্লামেন্টের সদস্যরা বৃহস্পতিবার এক প্রস্তাব অনুমোদন করে মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র প্রতি এ আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের প্রতি বিদ্বেষী আচরণ বন্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অপরাধ পরিচালনাকারীদের দায়মুক্তির আইন বাতিল করতে হবে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাবে বলা হয়েছে, উগ্র বৌদ্ধ গোষ্ঠীগুলো রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যে প্রচণ্ড ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে তা অবসানের জন্য মিয়ানমার সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে এই জনগোষ্ঠী তাদের নাগরিক অধিকারগুলো ফিরে পায়।

এ ছাড়া, যতদিন মিয়ানমার পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বহিস্কার না করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ