শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বড়দিনে মেক্সিকোতে মিলল ১৩ লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lasআওয়ার ইসলাম: বড়দিনে মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি রাজ্যে ছয়টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও অন্য রাজ্যে আরো সাতজনকে হত্যা করা হয়েছে। সোমবার গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মিচোকন রাজ্যের প্রসিকিউটর অফিস জানিয়েছে, জালিসকো রাজ্যের কাছের একটি মিউনিসিপালিটি জিকুইলপানে বড়দিনে ছয়টি মাথা উদ্ধার করা হয়েছে। জালিসকো রাজ্যটি  মাদক চোরাচালান চক্রগুলোর মধ্য সংঘর্ষ লেগেই থাকে।

এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, দেহগুলো পাওয়া যায়নি। নিহতদের পরিচয়ও জানা যায়নি।

পার্শ্ববর্তী গুইরেরো রাজ্যের নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, অটোয়ারক দে আলভারেজ মিউনিসিপালিটির একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরার সাতজনকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য ও দুইজন দম্পতি।

রাজ্যের নিরাপত্তা মুখপাত্র রবার্তো আলভারেজ হেরেদিয়া এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে একজন মিউনিসিপাল পুলিশ কর্মকর্তা ও আরেকজন রাজ্য পুলিশ কর্মকর্তা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিশোধ নিতে গিয়ে তারা একজনকে মারতে গিয়েছিল। কিন্তু পরে সবাইকে মেরেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ