শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_towerআওয়ার ইসলাম: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ভবন ট্রাম্প টাওয়ারে হঠাৎ করেই ছড়াল বোমাতঙ্ক। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর নিউ ইয়র্কের বহুতল ট্রাম্প টাওয়ারে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছাড়ায়।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, স্ট্যাচু অব লিবার্টির শহরের ট্রাম্প টাওয়ারের মিডটাউন ম্যান্থন বিল্ডিং-এর জনবহুল স্থানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের কোনো দাবিদার না মেলায় তা থেকে ছড়ায় বোমাতঙ্ক। ভিড়ে ঠাসা ট্রাম্প টাওয়ারে বোমাতঙ্কের জেরে প্রাণ বাঁচাতে সকলেই এদিক অদিকে পালাতে থাকে। যার জেরে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

ঘটনার তদন্তে নামে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড। যদিও ভয়ঙ্কর কিছু মেলেনি ওই পরিত্যক্ত ব্যাগে। বাচ্চাদের কিছু খেলনা ছিল ব্যাগটিতে। কিন্তু এতেই আত্মছাড়া হয়েছিল মানুষগুলোর।

দীর্ঘ চার বছর সময় নিয়ে তৈরি হয়েছিল বিলাসবহুল ট্রাম্প টাওয়ার। ১৯৭৯ সালে শুরু হয় ওই বহুতল নির্মাণের কাজ। ১৯৮৩ সালের ৩০ নভেম্বর উদ্বোধন করা হয় ৫৮ তলার এই বহুতলের। অনেক অফিস, ব্যবসায়িক ক্ষেত্র এবং আবাসনও রয়েছে ২০২ মিটার লম্বা এই বহুতলে। নিউ ইয়র্কের ৭২১ ফিফথ অ্যাভিনিউয়ের এই বহুতলের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভিডিও

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ