শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

২৪১৫ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga17আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে ২ হাজার ৪১৫ জনকে মিয়ানমার সরকার  ফিরিয়ে নেবে বলে জানিয়েছে রয়টার্স।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থাটি জানিয়েছে, এই রোহিঙ্গাদের ২০১৭ সালের মধ্যেই ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে মিয়ানমার সরকারের।

বিভিন্ন সময় মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল এলাকায় বসবাস করছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সংখ‌্যা তিন লাখ বলা হয়েছে।

গত অক্টোবরে মিয়ানমারের রাখাইন রাজ‌্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশের দিকে আবারও রোহিঙ্গাদের ঢল নামে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি পাহারা জোরদার করলেও ফাঁক গলে এরইমধ‌্যে অন্তত ৫০ হাজার রোহিঙ্গা ঢুকে পড়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ