শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

স্ত্রীর প্রেমিকের গুলিতে গ্রিসের রাষ্ট্রদূত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

grees2আওয়ার ইসলাম: ব্রাজিলে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূত কিরিয়াকস আমিরিদিসকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দেশটির রিও ডি জেনিরো শহরতলির একটি বাড়ি থেকে রাষ্ট্রদূতের লাশ উদ্ধার করা হয় বলে বিবিসির এক খবরে জানানো হয়েছে।

এদিকে রাষ্ট্রদূতের লাশের সন্ধান পাওয়ার পর ব্রাজিলের খ্যাতনামা গ্লোবো টিভি জানায়, ব্রাজিলেরই এক পুলিশ কর্মকর্তা আমিরিদিসকে হত্যা করেছেন। সার্জিও মোরেইরা নামের ওই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রদূতের ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ফ্রানকোয়িসের প্রেমিক।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পুলিশ কর্মকর্তা মোরেইরা রাষ্ট্রদূত আমিরিদিসকে হত্যার কথা স্বীকার করেছেন।

তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে গ্লোবো টিভি আরো জানিয়েছে, ফ্রানকোয়িস ও মোরেইরা মিলে আগে থেকেই এ হত্যার পরিকল্পনা করেছিলেন। আমিরিদিসের স্ত্রী এবং অভিযোগ থাকা পুলিশ কর্মকর্তা থানা হেফাজতে আছেন।

৫৯ বছর বয়সী গ্রিসের রাষ্ট্রদূত গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বুধবার তার ব্রাজিলীয় বংশোদ্ভূত স্ত্রী ফ্রানকোয়িস স্থানীয় পুলিশের কাছে তার হারানোর খবর লিপিবদ্ধ করেন। এই দম্পতির ১০ বছর বয়সী একটি মেয়েসন্তান আছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ