শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

কাতারের দৃষ্টি প্রতিবন্ধীদের দেওয়া হলো ডিজিটাল ব্রেইল কুরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_23141" align="alignleft" width="500"]brail_quran ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: কাতারের দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ফ্রি ব্রেইল বর্ণমালার ডিজিটাল কুরআন বিতরণ করল একটি দাতব্য সংস্থা।

প্রাথমিক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান নুর ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মাঝে ব্রেইল পদ্ধতির কুরআন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্যদের মাঝেও এটি বিতরণ করা হবে।

বিতরণকৃত ব্রেইল পদ্ধতির কুরআনের কপিগুলো ইলেকট্রনিক। যা অত্যাধুনিক ও সহজে পড়া যায়।

নুর ইন্সটিটিউটের র পরিচালক ড. নুরা আবদুল্লাহ আল কুবাইসি ডিজিটাল ব্রেইল কুরআন বিতরণ প্রসঙ্গে বলেন, এ সব ইলেকট্রনিক কুরআন পাওয়ার ফলে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। পড়ালেখার প্রতি তাদের নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে।

ব্রেইল পদ্ধতির এ সব ডিজিটাল কুরআন ‘মুসহাফে বাসিরাত’ নামে প্রসিদ্ধ। এই কুরআন শরিফের সঙ্গে থাকবে অত্যাধুনিক সাউণ্ড সিস্টেম ও একটি ইলেক্ট্রনিক কলম। বিশেষভাবে প্রস্তুতকৃত এই ইলেকট্রনিক কলম দিয়ে নির্দিষ্ট ব্রেইল কোড চাপলে- সূরার তালিকা, সূরার অর্থ ও তেলাওয়াত শোনা যাবে। এভাবে দৃষ্টি প্রতিবন্ধীরা কোরআন শুনে শুনে সহজে তেলাওয়াত শিখতে পারবেন।

উল্লেখ্য যে, এই প্রকল্পের আগে কাতার দাতব্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহস্রাধিক পবিত্র কোরআনের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ করা হয়।

এআর

’ইসলামি গ্রাম’ গড়তে চেয়েছিল ওরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ