শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

ঘুষ নেওয়ায় এএসআই প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeআওয়ার ইসলাম: আসামির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার এএসআই আলম মিয়াকে প্রত্যাহার করার জন্য জেলা পুলিশ সুপার মঈনুল হক নির্দেশ দেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন  নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান।

গত ১ জানুয়ারি রাতে নগরীর খানপুর এলাকা থেকে ১০০ ক্যান বিয়ারসহ গৌতম পাল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে তার স্বজনদের কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরও তাকে না ছেড়ে ৬২ ক্যান বিয়ার দিয়ে মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় গৌতমের স্বজনরা থানায় গিয়ে ওসি আসাদুজ্জামানকে বিষয়টি অবগত করেন। পরে এ বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ওই এএসআইকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ