শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

৬০ কোটি ডলারে ভারী ‍অস্ত্র কিনছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaআওয়ার ইসলাম:মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রয় করতে যাচ্ছেন বিপুল পরিমাণ ভারী অস্ত্র।

এজন্য খরচ করা হবে প্রায় ৬০০ মিলিন (৬০ কোটি) মার্কিন ডলার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ভারী কামান অস্ত্র, মোবাইল আর্টিলারি।

ভারতে ব্যবসা করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান লার্সন অ্যান্ড টার্বো লিমিটেড অস্ত্র ক্রয়ে কাজ করবে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমে একজন সেনা কর্মকর্তা বলেছেন, খুব দ্রুতই এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

গত বছর মোদী সরকার ১৪৫টি মার্কিন এম-৭৭৭ কামান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭ কোটি ৩৭ লাখ ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি করে।

সামরিক সক্ষমতায় ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। যুদ্ধের জন্য দেশটির সক্রিয় সদস্য সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। এছাড়া সক্রিয় সংরক্ষিত সদস্য ২১ লাখ ৪৩ হাজার। স্থল যুদ্ধের জন্য তাদের ট্যাংক রয়েছে ছয় হাজার ৪৬৪টি। অস্ত্রবাহী যুদ্ধযান (এএফভি) ৬ হাজার ৭০৪।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ