শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রোহিঙ্গাদের অবস্থা জানতে জাতিসংঘ দল আসছে বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga23আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর  নির্যাতন-গণহত্যা নিয়ে  আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত আছে।রোহিঙ্গা মুসলিমদের  পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলাদেশে আসছে জাতিসংঘের একটি প্রতিনিধিদল।

অপরদিকে রোহিঙ্গা নির্যাতন বিষয়টি নিয়ে মুসলিম দেশগুলোর  জোরালো অবস্থান নিতে কুয়ালালামপুরে প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসছেন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা।

রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের পরও রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে ‘প্রত্যাখ্যানের নীতি’ থেকে এখনো সরেনি মিয়ানমার। রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে গঠিত সরকারি কমিশনের এক অন্তর্বর্তী প্রতিবেদনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ ও বিভিন্ন রকম নির্যাতনের দায়ে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।এ প্রতিবেদনে মিয়ানমার সরকার দেশটির সেনাবাহিনীর নির্যাতন হত্যার  সত্যতা পায়নি বলে প্রতবিদেনে প্রকাশ করেছে।

rohinga24

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনারের দপ্তর বেশ কিছুদিন ধরেই রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে একটি প্রতিনিধিদল পাঠানোর অনুমতি চাইছিল। সরকার সম্প্রতি প্রতিনিধিদলটিকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে। জাতিসংঘের প্রতিনিধিদলটি জানুয়ারিতে বাংলাদেশ সফরের সময় কক্সবাজার ও এর আশপাশের এলাকায় যাবে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সম্প্রতি রাখাইন থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশ সফর শেষে ওই প্রতিনিধি দল মানবাধিকার কমিশনারের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবে।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীরা ১৯ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিশেষ বৈঠকে বসছেন। ওই বৈঠক শেষে ওআইসির সদস্যদেশগুলোর রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি সর্বসম্মত প্রস্তাব নেওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ৫৭-জাতির ইসলামি জোটটি এই প্রথমবারের মতো রোহিঙ্গাদের নিয়ে বিশেষ কোনো সভা ডেকেছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ