রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

আরব আমিরাতে বাঘ পোষা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bagআওয়ার ইসলাম:  নিজ গৃহে বাঘ-সিংহসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীপোষা  নিষিদ্ধ করেছে  সংযুক্ত আরব আমিরাতের সরকার । এ ধরনের বন্যপ্রাণী পোষার উপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।

 আরব আমিরাতের সমাজের নিজের বাড়িতে পোষা চিতাবাঘ রাখা আভিজাত্যের বিষয় বলে মনে করা হয়। কিন্তু এখন থেকে বাড়িতে এ ধরনের পোষা প্রাণী রাখলে জেল-জরিমানা করা হবে। আরব আমিরাতের অনেক বাসিন্দা নিজের পোষা চিতা বাঘের ছবি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি দেখা গেছে যেখানে গাড়ির পেছনে পোষা সিংহ বসে আছে।
এছাড়া সমুদ্র সৈকতে পোষা চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা গেছে। কিন্তু এ ধরনের প্রাণী স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর বিপদ সম্পর্কে উদ্বিগ্ন হয়েছে কর্তৃপক্ষ। নতুন আইনে বলা হয়েছে, বিপদজনক সব ধরনের বন্যপ্রাণী ক্রয় করা কিংবা বাড়িতে রাখা যাবেনা  এসব প্রাণী এখন থেকে শুধুই চিড়িয়াখানা, বন্য প্রাণী পার্ক এবং গবেষণা কেন্দ্রে রাখা যাবে।
কেউ যদি এ ধরনের বন্য প্রাণী জনসম্মুখে নিয়ে বের হয় তাহলে তাকে ছয় মাসের জেল এবং পাঁচ লাখ দিরহাম জরিমানা করা হবে। শুধু বন্য প্রাণী ছাড়াও যারা বাড়িতে পোষা কুকুর রাখেন তাদেরও অনুমতি নিতে হবে। তবে কুকুরকে অবশ্যই টিকা দিতে হবে, যাতে কুকুরের কামড়ে কেউ রোগাক্রান্ত না হয়। কুকুরকে টিকা না দিলে ১০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। বিবিসি।
ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ