রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল বন্যা প্লাবিত; ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thailand-bonnaআওয়ার ইসলাম: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিবর্ষণ ও বন্যা চলছে। বন্যা প্লাবিত হয়ে  অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।  বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটও বিলম্বিত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, এই প্রাকৃতিক দুর্যোগে ছয় জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টানা কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতে রাস্তাঘাটগুলো প্লাবিত হয়েছে, কোন কোন স্থানের রেললাইন বন্যার পানির তোড়ে উপড়ে ভেসে গেছে এবং ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সামুই দ্বীপেও ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

সামুই দ্বীপের একটি অতিথিশালার মালিক টুল্লা ফিটপ্যাট্রিক বলেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ শুক্রবার রেল কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের মূল ভূখণ্ডের রেল চলাচলও বিঘ্নিত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর মধ্য দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। জান্তা প্রধান প্রাইয়ুত চ্যান-ও-চা শুক্রবার দক্ষিণপ্রান্তের প্রদেশে রানাথিওয়াত পরিদর্শন করবেন। সেখানে তিনি বন্যা দুর্গত ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ