শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ইসলামিক সেনা জোটের প্রধান হলেন রাহীল শরিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam rahil sharif copyআওয়ার ইসলাম: পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) রাহীল শরিফকে ৩৯টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত ইসলামিক সামরিক জোটের প্রধান নিয়োগ দেয়া হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ডন'র।

সন্ত্রাস দমনে সৌদি আরব গত বছরের ডিসেম্বরে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করবে।

জিও টিভি'র টকশো-তে খাজা আসিফ জানান, কিছুদিন আগে রাহীল শরিফকে নিয়োগ দেয়ার বিষয়ে একটি চুক্তি হয়। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

রিয়াদ কিংবা ইসলামাবাদ এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছিল কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, 'না, অবশ্যই এই নিয়োগে পাকিস্তান সরকারের অংশগ্রহণ ছিল।'

প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যথাযথ অনুমোদনের প্রয়োজন হয় এবং চুক্তি সম্পন্ন হওয়ার আগে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

রাহীল শরিফ তার তিন বছরের মেয়াদ শেষে ২০১৬ সালের নভেম্বরে পাকিস্তানের সেনাপ্রধানের পদ থেকে অবসর নেন। দায়িত্ব পালনকালে দেশটির সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ