শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

জাতিসংঘকে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unitedআওয়ার ইসলাম:ভারতের বিরুদ্ধে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ করে জাতিসংঘের নবনির্বাচিত মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের হাতে ডসিয়ার তুলে দিল পাকিস্তান।

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি ‘ভারতের হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদ’ শীর্ষক এই ডসিয়ার তুলে দিয়েছেন মহাসচিবের হাতে।

সঙ্গে দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরতাজ আজিজের একটি চিঠিও।

পাকিস্তান বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বালুচিস্তান, উপজাতি অধ্যুষিত অঞ্চল এবং করাচিতে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রমাণ আছে এই ডসিয়ারে।

গত ২০১৫ সালের অক্টোবরে জাতিসংঘে তিনটি ডসিয়ার দেওয়া হয়েছিল। এরপর এই ডসিয়ার দেওয়া হলো। ডসিয়ারের সঙ্গে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে বালুচিস্তান থেকে গ্রেপ্তার গুপ্তচর কুলভূষণ যাদবের স্বীকারোক্তির কথা উল্লেখ করা হয়েছে। ভারতের কার্যকলাপ আন্তর্জাতিক আইনের বিরোধী। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত জাতিসংঘের।
সূত্র: এবিপি

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ