শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

চুরি করা ভাষণে বক্তব্য দিয়ে সমালোচনায় প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

ভাষণ চুরি করেছেন ঘানার প্রেসিডেন্ট

আওয়ার ইসলাম: অন্যের ভাষণ চুরি করে বিপদে পড়েছেন ঘানার নতুন প্রেসিডেন্ট নানা আকুফো অ্যাডো। ক্ষমতা গ্রহণ করতে না করতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ভাষণে নানা আকুফো সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটনের ভাষণ চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার রাজধানী আক্রার ইনডিপেনডেন্স স্কয়ারে শপথ নেন নানা আকুফো। অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের প্রধানসহ হাজারো অতিথি উপস্থিত ছিলেন।

নতুন প্রেসিডেন্টকে পেয়ে আনন্দ-উল্লাসে সমবেত হয়েছিল বহু মানুষ। তারা অধীর আগ্রহে প্রেসিডেন্টের ভাষণের জন্য অপেক্ষা করছিলেন। তবে প্রেসিডেন্টের ভাষণের পরই সব জল্পনা কল্পনা উধাও হয়ে গেল। নানা আকুফোর ত্রিশ মিনিটের ভাষণে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের ভাষণের মিল পাওয়ায় এ নিয়ে সমালোচনা এবং নিন্দার ঝড় বয়ে যাচ্ছে।

২০০১ সালে জর্জ ডব্লিউ বুশ এবং ১৯৯৩ সালে বিল ক্লিনটনের দেওয়া ভাষণের সঙ্গে নানা আকুফোর ভাষণের বেশ মিল রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ