শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ইজতেমায় বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sp harunআওয়ার ইসলাম : এবার ইজতেমায় বিদেশিদের জন্য থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আগত বিদেশি মেহমানদের ওপর বাড়তি নজরদারি থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুর টঙ্গীর তুরাগ নদে বিশ্ব ইজতেমার ময়দান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর তিনি একথা বলেন।

এসপি হারুন আরও জানান, বিশ্ব ইজতেমার ময়দানে আগত বিদেশিদের নিরাপত্তায় ছয় হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছে। মুসল্লিদের কোনো প্রকার সমস্যা যেন না হয় এ বিষয়ে নজরদারি রাখতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, বিদেশি মেহমানরা ইজতেমার ময়দানে আসায় এ সময় বিমানবন্দর এলাকায় গাড়ি চাপ বেশি থাকে। তাই যানজট নিরশনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কাজ করছে। ওয়াচ টাওয়ারের আওতায় এনে ময়দানসহ পুরো এলাকায় পর্যবেক্ষণ করতে পুলিশের পাঁচটি কন্ট্রোল রুমও কাজ করছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ