শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

‘রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ার ইসলাম: এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে'- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল (বিএনপি) গত তিন বছরে তিন মিনিটের জন্য রাজপথে উত্তাপ ছড়াতে পারেনি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারেনি, শেখ হাসিনা সরকার তিন বছরে তা করে দেখিয়েছে।

তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সারা দেশে জেলা-উপজেলা শাখার নেতাকর্মীদের নেত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছি। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, ঢাকা মহাননগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সহিদুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি বায়জিদ আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ