শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

গুলশান হামলার প্রধান পরিকল্পনাকারী রাজিব গান্ধী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rajib_gandhiআওয়ার ইসলাম:রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে তাকে গুলশান হামলার প্রধান পরিকল্পনকারী বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পুলিশের ইন্টেলিজেন্স ইউনিট।

গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালায় কয়েকজন বিপথগামী যুবক। ওই ঘটনায় দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

এর কয়েকদিন পরেই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহেও জঙ্গি হামলা চালায়।

এসব হামলার পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স-ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, অন্যান্য জঙ্গিদের সঙ্গে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় রাজীব গান্ধী ওরফে প্রভাষ নামে আরও একজনের সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ